কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরাই দেশের প্রধান চালিকা শক্তি : ফারুক রহমান

লেবার পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা
লেবার পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, শ্রমিকরা এ দেশের প্রধান চালিকা শক্তি। এই শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে রাখে। তারা ধান উৎপাদন করে, মাছ চাষ করে, বস্ত্র তৈরি করে, বিল্ডিং- রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা সুন্দরভাবে জীবনযাপন করি। অথচ প্রত্যেকটি সেক্টরে এই শ্রমিকরা আজ নির্যাতিত।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফারুক রহমান বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিদেশিরা বিনিয়োগ করছে না। ফলে শ্রমিকরা শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না। আজকে কারখানাগুলোতে কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা না থাকায় এই সমস্যা আরও বাড়ছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, দেশের উন্নয়নের কাজ করে শ্রমজীবী মানুষরা আর ভোগ-বিলাসে মগ্ন থাকে সরকারি লুটেরা। এই লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় শ্রম দিবে শ্রমিক কিন্তু মুনাফা খাবে সরকারি সিন্ডিকেট। এভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন হবে না।

শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মহাসচিব আবু হানিফ, লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি মো. আল আমিন, বাংলাদেশ ছাত্র মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. জালাল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X