কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক সহিংস ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সে বিষয়েই মূলত তারা কথা বলেছেন। তিনি (গোয়েন লুইস) আরও বলছিলেন, সেখানে আমাদের আর্মি এবং বর্ডার গার্ড সবাই রয়েছে, সহিংসতা কেন হচ্ছে? তিনি আর্মির এসওপির কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কিনা? সব নিয়ে খোলামেলা কথা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এটাই বলেছি যে, ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ এখানে, নানা ধরনের সমস্যা তো এখানে থাকবেই; সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতার। সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন, এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন। আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি- যাতে করে কিলিং বন্ধ হয়। এটাই আমরা তাকে (গোয়েন লুইস) জানিয়েছি। আর্মি আমাদের স্ট্যান্ডবাই থাকে সবসময়, যদি প্রয়োজন হয় আমরা আর্মিকেও ব্যবহার করব। সেই এসওপি আমরা তৈরি করেছি। সেই এসওপি অনুযায়ী প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, সেটি আমরা তাকে জানিয়ে দিয়েছি।

দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে সীমান্ত জেলা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় টেকনাফ ও উখিয়ার স্থানীয় মানুষদের যে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে, তা নিয়েও জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X