কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে’ 

গাজীপুরে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন সিমিন হোসেন (রিমি)। ছবি : কালবেলা
গাজীপুরে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন সিমিন হোসেন (রিমি)। ছবি : কালবেলা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, কৃষি উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সব ধরনের প্রণোদনা প্রদান করছে। দেশের তরুণ প্রজন্মের এ সুযোগটি গ্রহণ করা উচিত। কেননা, তারাই হতে পারে কৃষিখাতের পরিবর্তনের প্রতিনিধি।

শনিবার (৪ মে) গাজীপুরের কাপাসিয়ায় বরুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০০ কৃষি উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। যেখানে ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, ব্যবস্থাপনাগত দক্ষতা, ব্যাংকিং ও কৃষি উদ্যোগের আর্থিক দিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সিমিন হোসেন (রিমি) বলেন, কৃষকরা যেমন আমাদের অনুপ্রেরণার একটি বড় উৎস, ঠিক তেমনই আমাদের তরুণরাও। অনেক তরুণ উদ্যোক্তা আজকাল কৃষিখাতে আগ্রহী হচ্ছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস বলেন, ‘আমাদের এ বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি উদ্যোক্তাদের মনে আস্থার নতুন জানালা খুলে দেবে। এ উদ্যোগ কৃষি ও কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।’

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান বলেন, দেশজুড়ে সব উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়নে সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ নিয়ে কাজ করছে ইউসিবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১০

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১১

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১২

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৩

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৫

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৮

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৯

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

২০
X