কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিসরের সঙ্গে আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর

মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরির সঙ্গে বৈঠক করেছেন হাছান মাহমুদ। ছবি : সৌজন্য
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরির সঙ্গে বৈঠক করেছেন হাছান মাহমুদ। ছবি : সৌজন্য

বাণিজ্য সম্প্রসারণ ও ভিসা অব্যাহতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুলে ১৫তম ওআইসি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সাইভলাইনে স্থানীয় সময় শনিবার (৪ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহ্‌মুদ এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরি বৈঠকে মিলিত হন।

এ সময় হাছান মাহমুদ পারস্পরিক ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে প্রস্তাবনা দিলে মিসরের পররাষ্ট্রমন্ত্রী প্রাথমিকভাবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা অব্যাহতি নিয়ে একটি সমঝোতা স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

পাশাপাশি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। নিয়মিত ফরেন অফিস কনসালটেশন আয়োজনের মাধ্যমে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে একমত হন তারা।

মিসরে বাংলাদেশ মিশনের চ্যান্সারি ভবন নির্মাণে মিসর সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X