কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাধিকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাব : সালাম আজাদ

ঢাকা জেলা বিএনপির যৌথ সভায় অংশ নেয় আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা
ঢাকা জেলা বিএনপির যৌথ সভায় অংশ নেয় আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করেই দেশের প্রতিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ সালে একতরফা, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতে দেখেছি। সর্বশেষ ২০২৪ সালে একতরফা ডামি নির্বাচন দেখেছি।

সোমবার (৬ মে) বিকেলে ‘আসন্ন উপজেলা ডামি নির্বাচন বর্জন এবং ভোটারদের ডামি নির্বাচনে নিরুৎসাহিত করার লক্ষ্যে’ ঢাকা জেলা বিএনপির যৌথ সভায় আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।

তিনি বলেন,

এই আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। আমরা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। ওই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবদুস সালাম আজাদের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং নাজিম উদ্দিন। এতে জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

আব্দুস সালাম আজাদ আরও বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দেশের অন্যান্য রাজনৈতিক দলও একই ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী এই উপজেলা পরিষদ নির্বাচনও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নিপুন রায় চৌধুরী বলেন, গত ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯৫ মানুষ ভোটদান থেকে বিরত ছিল। এটা ছিল নজিরবিহীন ঘটনা। আমরা বিশ্বাস করি, ডামি উপজেলা নির্বাচনেও জনগণ যাবে না। জনবিচ্ছিন্ন এই সরকার যে ফাঁদ পেতেছে এই ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নিপুন। তিনি বলেন, গণতন্ত্র পক্ষে জিয়া পরিবার ও দেশের মানুষের ত্যাগ বৃথা যাবে না। বিজয় আমাদের হবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X