কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না : সালাম

কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় যান বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি : কালবেলা
কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় যান বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি : কালবেলা

ধমক দিয়ে, জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সোমবার (৬ মে) বিকেলে পুরান ঢাকার কোর্ট স্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় গিয়ে এসব কথা বলেন আব্দুস সালাম।

তিনি বলেছেন,

গণতন্ত্র ও দেশের মানুষের কথা বললে এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল-জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয়। ধরার সময় মামলা না থাকলে বলা হয়- অপেক্ষা করুন জানতে পারবেন। এ ধরনের নাটকের একটা শেষ আছে। ষড়যন্ত্র-চক্রান্ত, জুলুম-নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের এক সময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সালাম বলেন, রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই বিনা ভোটের এই সরকারের সকল ষড়যন্ত্র ও জুলুমকে রুখে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, রমনা থানা বিএনপি নেতা সাইফুল বিশ্বাস, চকবাজার থানা বিএনপি নেতা আনোয়ারুল হক রনি, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, ৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৩৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পী, ৩২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহিদ হাসান, ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেনসহ কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X