কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. ইউনুস, যা বললেন মুশফিকুল আনসারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন-এ প্রকাশিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি লেখেন, ম্যাগাজিনে প্রফেসর ইউনূসকে নিয়ে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন- ‘গত বছর বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত এক গণআন্দোলনের মাধ্যমে যখন স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে অপসারণ করা হলো, তখন জাতিকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলেন পরিচিত এক নেতা- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের শক্তিতে আত্মনির্ভর করে তোলা হয়। এই উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ- যাদের ৯৭ শতাংশ নারী নিজস্ব উদ্যোগ গড়ে তুলেছেন, পরিবারকে রক্ষা করেছেন এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করেছেন। আমি প্রথম ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করি, যখন তিনি আরকানসাসে এসেছিলেন তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি চালুর জন্য। এরপর বিশ্বজুড়ে আমার ভ্রমণে, আমি তার কাজের বিস্ময়কর প্রভাব প্রত্যক্ষ করেছি- জীবন পাল্টেছে, সমাজ শক্তিশালী হয়েছে এবং নতুন করে আশার আলো জেগেছে। আজ ইউনূস আবারও তার দেশমাতৃকার আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের আঁধার থেকে মুক্ত করছেন, মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠা ঘটাচ্ছেন, জবাবদিহিতার দাবি তুলছেন এবং ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজ গড়ার বীজ বপন করছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১০

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৩

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৫

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৬

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৭

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৮

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৯

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

২০
X