কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার টানে ভারতে বাংলাদেশি যুবক, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ভারতীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক যুবকের। একপর্যায়ে প্রেমিকাকে বাংলাদেশে নিয়ে আসতে ভারতে যান যুবক। সব ঠিক থাকলেও শেষে নারী পাচারের অভিযোগ তুলে প্রেমিকার পরিবারের হাতে মার খেয়েছেন বাংলাদেশি ওই যুবক।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মালবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশি যুবকের। কয়েক মাস কথা বলার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। একপর্যায়ে তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন ওই যুবক। তরুণী তাতে রাজিও হলে, তাকে বাংলাদেশে আনতে, পাসপোর্ট-ভিসা নিয়ে বৈধভাবে ভারতে যান ওই যুবক। আর বৈধভাবে বাংলাদেশে যেতে পৃথকভাবে পাসপোর্ট ভিসা করেন ওই তরুণীরও।

সোমবার (৬ মে) তরুণীকে নিতে আসতে মালবাজারে যান যুবক। বাড়িতে কিছু না জানিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান তরুণী। পরে মেয়ের খোঁজ না পেয়ে মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে মোবাইলের নেটওয়ার্ক ট্রেস করে মঙ্গলবার (০৭ মে) মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে তাদের দুজনকে আটক করে মালবাজার পুলিশ। পরে মেটেলি থানাকে খবর দিলে তারা, মালবাজার থানায় গিয়ে ওই দুজনকে আটক করে মেটেলি থানার দিকে রওনা হন।

তবে মাঝপথেই ঘটে বিপত্তি। মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। আর সেই খবর পেয়ে তরুণীর পরিবার পুলিশের গাড়ি ঘেরাও করে। পরে আটক বাংলাদেশি যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে ব্যাপক মারধরও করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবারের সদস্যরা।

এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে মালবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে ফের মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর পরিবারের অভিযোগ, ওই বাংলাদেশি যুবক এর আগে অন্তত তিনটি বিয়ে করেছেন। তিনি ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X