গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ইয়াকুব আলী ও আশিকুর রহমান নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বরম সিদ্ধিপুর এলাকায় উৎমা সীমান্ত এলাকার সীমান্তের ওপারে ইয়াকুব গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপরদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দমদমীয়া সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে আশিকুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহত ইয়াকুব আলী কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের আজমল আলীর ছেলে। আশিকুর রহমান উপজেলার তুরুং গ্রামের বুরহান উদ্দিনের ছেলে।

জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উৎমা বিওপি ও ভারতের ২/ টোকা বিএসএফ ক্যাম্পের সীমান্ত পিলার ১২৫৫/২ এস ভারতের এক থেকে দেড় কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে ইয়াকুব আলীসহ দুজন বাংলাদেশি প্রবেশ করেন। এ সময় স্থানীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ইয়াকুব আলীর বুকে গুলি লাগে। গুরুতর আহত হলে বাংলাদেশিরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দমদমীয়া সীমান্ত এলাকার তুরং গ্রামের আশিকুর রহমান ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দমদমীয়া সীমান্তের পিলার ১২৬০/২ এস এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় সুপারি বাগানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে আশিকুরের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, সীমান্তে পৃথক স্থানে ও পৃথক সময়ে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গিয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইয়াকুব গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X