কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না : মির্জা আব্বাস

আব্দুল্লাহপুরে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
আব্দুল্লাহপুরে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ও প্রধান বিচারপতি খায়রুল হকের রায়ের ভিত্তিতে কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

‘সংবিধানের বাইরে সরকার এক চুলও যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনের এই কর্মসূচি চলছে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনাকে বলি আমরাও সংবিধানের বাইরে যাব না। তবে কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান? আপনাদের কাঁটাছেড়া সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

তিনি বলেন, জনগণের নিখুঁত সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না। এবার কাউকে ছেড়ে দেওয়া হবে না। এটা কারও করদ রাজ্য নয়। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান।

রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন।

পূর্বঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা। সকাল ১১টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা শুরু হয়। যা বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর - কুড়িল - বিশ্বরোড - নতুন বাজার - বাড্ডা - রামপুরা ব্রিজ - আবুল হোটেল - খিলগাঁও - বাসাবো - মুগদাপাড়া - সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে সকাল ৮ থেকে আব্দুল্লাহপুর জড়ো হতে শুরু করে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই এলাকা নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিচ্ছেন।

এদিকে পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X