কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার জন্য আবেদন শুরু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা দিতে প্রতিবন্ধী সন্তানের বাবা-মা বা অভিভাবকের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সোমবার (২০ মে) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে, তাদের প্রতিবন্ধী সন্তানের জন্য এই ভাতার আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাতার জন্য নির্বাচিত হলে মাসিক ১ হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। পাঁচ বছর মেয়াদের জন্য এ ভাতা প্রদান করা হবে। ১ জানুয়ারি, ২০২৪ থেকে তা কার্যকর হবে। একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে- প্রতিবন্ধী সন্তানের মা–বাবার পাসপোর্টের ফটোকপি, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি, সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক কপি ছবি, উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিবন্ধী সন্তানের মা-বাবার বিএমইটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠাসহ পাসপোর্টের ফটোকপি, চেক গ্রহণকারী মা-বাবা অভিভাবকের (ব্যাংক রাউটিং নম্বরসহ) ব্যাংক হিসাবের স্টেটমেন্ট।

দু’ভাবে আবেদন করা যাবে। অনলাইনে এবং সরাসরি আবেদন করা যাবে। অনলাইনে ১৬ মে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২৭ জুন।

সরাসরি আবেদনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় বোর্ডের ওয়েবসাইট ওয়েলফেয়ার সেন্টার বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে আবেদপত্র বিনা মূল্যে সংগ্রহ করা যাবে। এই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৭ জুনের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, ৯ম তলা (ডেসপাস শাখা), প্রবাসীকল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকার ঠিকানায় পৌঁছাতে হবে।

যে কোনো তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে (দেশ থেকে ১৬১৩৫ টোল ফ্রি, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০১০৩০ নম্বরে) যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X