কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:৩৩ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় কোন দিক দিয়ে যাবে, জানা যাবে বুধবার

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলতি বছরের এপ্রিলজুড়েই ছিল প্রচণ্ড গরম। এরপর মে মাসের শুরু থেকেই নামে ঝড়বৃষ্টি। টানা কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। এমন পরিস্থিতি বেশি দিন ছিল না। আবারও তাপপ্রবাহে তপ্ত হয়ে উঠে দেশ।

এর মধ্যেই জানা গেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি দেখা দিয়েছে। কমেছে তাপমাত্রাও। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি কোন দিক দিয়ে যাবে, এখনো পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামীকাল বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে।

আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

এ ছাড়াও সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে ৩৩ দশমিক ৪, যা রোববার ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, সে হিসেবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ঢাকায়।

অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X