কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যেই ১২ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যেই বিভিন্ন জেলায় তীব্র ঝড়ের শঙ্কা। ছবি : সংগৃহীত
দুপুরের মধ্যেই বিভিন্ন জেলায় তীব্র ঝড়ের শঙ্কা। ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এত বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি হওয়ায় কমে এসেছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বঙ্গোপসাগরে দুদিন পর একটি লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না। লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে ৩৩ দশমিক ৪, যা রোববার ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, সে হিসেবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ঢাকায়। এ ছাড়া চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৯, রংপুরে ৩১ দশমিক ৮, খুলনায় ৩৫ দশমিক ৮, সিলেটে ৩২ দশমিক ৭ এবং বরিশালে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোনদিকে যাবে। আগামী ২৪ মে থেকে দেশে বৃষ্টিপাত আরও বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X