কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বায়োফার্মা হাউজিংয়ের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন কারাগারে

বায়োফার্মা হাউজিং লিমিটেডের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন লস্কর ধীরা। ছবি : সংগৃহীত
বায়োফার্মা হাউজিং লিমিটেডের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন লস্কর ধীরা। ছবি : সংগৃহীত

বায়োফার্মা হাউজিং লিমিটেডের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন লস্কর ধীরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিম তার অন্তর্বর্তী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহাবুদ্দিন লস্কর ধীরা বায়োফার্মা হাউজিং লিমিটেডের প্রকল্প পরিচালক পদে নিয়োজিত ছিলেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি গুরুত্বপূর্ণ দলিল, বিভিন্ন রসিদ ও ফ্ল্যাটের কাগজপত্র চুরি করেছেন অভিযোগ করে মামলা দায়ের করা হয়।

কিন্তু পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া কোটি কোটি টাকা ব্যয়, অর্থ আত্মসাৎ এবং গ্রাহকের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করে বায়োফার্মা।

পরে শাহাবুদ্দিন লস্কর ধীরার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পান। জামিনের মেয়াদ শেষে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিমের আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X