বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের মামলায় রাজুর জামিন বাতিল

জিল্লুর রহমান রাজু। পুরোনো ছবি
জিল্লুর রহমান রাজু। পুরোনো ছবি

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামি জিল্লুর রহমান রাজুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী নাসিম উদ্দিন মো. বায়েজিদ বলেন, আসামি আপোষের শর্তে জামিন নিয়েছিল। কিন্তু সে আদালতের শর্ত না মেনে বাদীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেন। সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ আসামির জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্য পণের পাইকারি ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলামকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিনভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ইলেকট্রনিক ও লাইটিং সামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। এ মামলার পর রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত বছরের ৬ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি আপোষের শর্তে জামিন পান। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আদালতে চার্জশিট দাখিল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X