কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাত ওয়ারিশ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে প্রথম বাংলাদেশি পরিচালক 

ইশরাত ওয়ারিস। ছবি : সংগৃহীত
ইশরাত ওয়ারিস। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (বিএটি) ইশরাত ওয়ারিসকে সংস্থার প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

বুধবার (২২ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাতকে নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ উপদেষ্টা পরিষদ। এর নেতৃত্বে আছেন বেক্সিমকো গ্রুপের সিইও শায়ান এফ রহমান। উপদেষ্টামণ্ডলীতে আরো আছেন ফারুক সোবহান, রুনা খান ও এলথেম কবির।

জলবায়ু প্রযুক্তি এবং শিল্প উন্নয়নে এক দশকেরও বেশি সময় ধরে ইশরাত দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব সৃষ্টিকারী কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বব্যাংক, ব্র্যাক এবং এসওএলশেয়ারে কাজ করেছেন।

এবিষয়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, আমাদের প্রথম পরিচালক হিসেবে ইশরাতকে নিয়োগ দিতে পেরে আমরা বেশ আনন্দিত। তার সমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তিনি বাংলাদেশে কর্মসূচিগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ইশরাত বলেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগ দিয়ে এবং বাংলাদেশে আমাদের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সামাজিক ও পরিবেশগত দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী উপায় নিয়ে আমাদের কর্মী ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উদ্বেলিত।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নেতৃস্থানীয় ব্রিটিশ এশিয়ান ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ২০০৭ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত এই ট্রাস্ট দক্ষিণ এশিয়াজুড়ে ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে সহায়তা করেছে এবং বর্তমানে তারা বাংলাদেশে বৃহত্তর উন্নয়ন ও এর প্রভাব নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X