বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবজি খেলতে নেপাল গেল বাংলাদেশি যুবকরা, পুরস্কার ২ কোটি টাকা

ইস্পোর্টস টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিযোগীরা। ছবি : সংগৃহীত
ইস্পোর্টস টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিযোগীরা। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম বিখ্যাত অনলাইন মোবাইল গেম পাবজি। প্রতিদিনই প্রায় তিন কোটি ব্যবহারকারী গেমটি খেলে থাকে। জনপ্রিয় এই গেমটি নিয়ে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন জায়গায় ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করে থাকে মোবাইল গেমটির নির্মাতা প্রতিষ্ঠান। এবার সেই ধারাবাহিকতায় নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল সুপার লিগ (পিএমএসএল) স্প্রিং ২০২৪।

বড় এই ই-স্পোর্টস ইভেন্টে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের ‘এ ওয়ান ই-স্পোর্টস’। আগামী ২২মে থেকে ১৫ জুন পর্যন্ত নেপালে এ খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও রাশিয়ার ই-স্পোর্টস টিম এতে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ থেকে ‘এ ওয়ান ই-স্পোর্টস’ ছাড়াও আরেকটি দল এখানে অংশগ্রহণ করবে। পাবজি মোবাইল সুপার লিগের সেন্ট্রাল ও সাউথ এশিয়ার দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের সর্বমোট প্রাইজপুল বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

নেপালে হওয়া এই আসরের সেরা ৪ টি দল আবার সরাসরি সৌদি আরবে অনুষ্ঠিত পাবজি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ বছর জুলাই মাসে প্রথমবারের মতো ‘পাবজি ওয়ার্ল্ড কাপ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। যার সর্বমোট প্রাইজমানি থাকছে প্রায় ৩৫ কোটি টাকা।

বাংলাদেশে ই-স্পোর্টসে অনেক প্রতিবন্ধকতা থাকলেও এদেশের ইস্পোর্টস খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে। যথাযথ সহযোগিতা পেলে বাংলাদেশেও ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য ২০২১ সালে এ ওয়ান ইস্পোর্টস বাংলাদেশের প্রথম দল হিসেবে প্রথমবারের মতো পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল দুবাইতে।

গেমিং ও ইস্পোর্টস ইন্ডাস্ট্রি বর্তমানে সিনেমা বা সংগীত ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বড়। নতুন জামানার এই ইন্ডাস্ট্রিকে ইতিবাচকভাবে ভাবার সময় এসেছে। বিশ্বের সব দেশই ই-স্পোর্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। এশিয়ার অন্য দেশগুলো ই-স্পোর্টসকে সরকারিভাবে স্বীকৃতি দিচ্ছে। এমনকি মালয়েশিয়ার মতো দেশে ই-স্পোর্টসকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে তার দেশের গেমার ও ই-স্পোর্টস অ্যাথলেটদের সঙ্গে এ শিল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠক করেছেন। সুতরাং বাংলাদেশেরও উচিত সম্ভাবনাময় ইন্ডাস্ট্রিকে নিয়ে যতাযত নীতিমালার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১০

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১২

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৩

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৪

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৫

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৭

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৮

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৯

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

২০
X