কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে’

বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি। বাংলাদেশের হজযাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (২২ মে) বিকেল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোন হজযাত্রী যেন প্রতারিত না হন, হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সে জন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনো কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

বঙ্গবন্ধু সবসময় সিলেটের প্রশংসা করতেন এবং সিলেটের মানুষকে ভালোবাসতেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিলেটের জন্য খুবই আন্তরিক। এ জন্য তিনি সিলেটে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। এছাড়াও, বিমানবন্দরের আরও উন্নয়নে নানামুখি কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে যাচ্ছেন।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে ও কর্মকর্তা রওশন হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম, হাব সিলেট জোনের সভাপতি জহিরুল কবীর চৌধুরী শিরু, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১১

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১২

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৩

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৪

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৫

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৬

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৭

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৮

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৯

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

২০
X