বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

সুমন আহমদ। ছবি : সংগৃহীত
সুমন আহমদ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সুমন আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দর থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পশ্চিম পাশে বিদ্যুতের তারে কোনো কিছু স্পর্শ করার সংকেত পান। সিসি ক্যামেরায় বিষয়টি স্পষ্টভাবে দেখা না গেলেও কিছুক্ষণ পর ওই স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

পরে কর্মীরা সেখানে গিয়ে সুমনকে বিদ্যুৎস্পর্শ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে বলেন, বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শ হয়ে সুমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আমাদের ধারণা, তিনি চুরির উদ্দেশে রানওয়েতে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থল থেকে কাটার মেশিনসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরের ভেতরে ছোট ছোট ট্রান্সফরমার আছে, যেগুলো আগেও চুরি হয়েছে। ট্রান্সফরমারের ভেতরের তামার তার চুরি করে বিক্রি করা হয়। এ বিষয়ে আমরা মামলা করেছি।

বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত বলেন, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। বিমানবন্দরের মতো নিরাপত্তা এলাকায় তিনি কীভাবে প্রবেশ করলেন— এটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X