কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কত গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যেই বৃষ্টি হয়েছে দেশের কোথাও কোথাও। তবে রাজধানী ঢাকাতে এর প্রভাব এখনো দেখা যায়নি।

জানা গেছে, আগামীকাল শুক্রবারের পর তার গতিপথ চূড়ান্ত করতে পারে রেমাল। উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড গতিতে এটি আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, যা ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আগামীকাল শুক্র বা শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে, যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও বলা হয়েছে, শনিবার থেকে দেশের প্রায় সব জায়গায় কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই অঞ্চলের দিকে। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে।

অপরদিকে ভারতের আবহাওয়াবিদরা বলছে, নিম্নচাপটি আগামী শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। লঘুচাপটির সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো মডেল বলছে, এটির গতিপথ হতে পারে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে। আবার কোনো কোনো মডেল বলছে, পশ্চিমবঙ্গে এটি আছড়ে পড়তে পারে। উপকূলে আসতে আঘাত করবে আগামী ২৬ মের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X