কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার পর্যন্ত মিলবে না বৃষ্টির দেখা, বাড়বে তাপমাত্রাও

শনিবারের পর মিলতে পারে বৃষ্টির দেখা। ছবি : সংগৃহীত
শনিবারের পর মিলতে পারে বৃষ্টির দেখা। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনো গভীর নিম্নচাপে পরিণত হয়নি। আবহাওয়া অফিস বলছে, আগামীকালকের মধ্যে তা হতে পারে। এরপরই জানা যাবে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না। এ ছাড়া লঘুচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশে বৃষ্টি সুযোগ দেখছে না আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রাও বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বেই। শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এসময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X