শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে দুর্যোগ প্রতিমন্ত্রীর নির্দেশ 

রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) এ আয়োজিত জরুরি বৈঠকে কথা বলেন দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ছবি : কালবেলা
রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) এ আয়োজিত জরুরি বৈঠকে কথা বলেন দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও তৃণমূল পর্যায়ের সংশ্লিষ্ট কর্মীদের সরকারি-বেসরকারি সকল সংস্থার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার (২৬ মে) দুপুরে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে (ইওসি) আয়োজিত জরুরি বৈঠকে যোগ দিয়ে এ নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় দেশের ৪৯টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও ভূমিধসের আশঙ্কা থাকায় সেদিকেও সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি দিতে নির্দেশ প্রদান করেন তিনি।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। তিনি বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ও জরুরি সহায়তায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। জনমানুষের জানমালের নিরাপত্তায় উপকূলীয় অঞ্চলজুড়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ৮০ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে কাজ করতে মাঠে আছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ২ হাজারের বেশি স্বেচ্ছাসেবক।

ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষিত ইউনিয়ন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টিম (ইউডিআরটি) কমিটির সদস্যদের কাছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ সরঞ্জামও। উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া তারপলিন, জেরিকেন, স্লিপিং ম্যাট, বালতি, হাইজিন কিটসহ অন্যান্য সামগ্রী মজুত রেখেছে সোসাইটি যা প্রয়োজনে বিতরণ করা হবে।

ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), আইএফআরসি ও Anticipatory Action Technical Working Group এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে আয়োজিত জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X