কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার পল্লী উন্নয়নে ১৫০০ কোটি কম বরাদ্দের প্রস্তাব

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এ খাতে বাজেটের পরিমাণ ছিল ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের বাজেটে প্রায় দেড় হাজার কোটি টাকা কম প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, ‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’ এই প্রত্যয়ে আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধাদির অন্যতম অনুষঙ্গ হিসেবে গ্রাম ও শহরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, সংস্কার ও সংরক্ষণ করছে। দেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ঢাকাবাসীর দৈনিক প্রায় ২৬৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা প্রায় ২৭৫ কোটি লিটার সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসাও নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করছে। তিনি বলেন, গ্রাম-শহরের ব্যবধান হ্রাস করে দেশের সব জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিতে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচিসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, আয়বর্ধক কর্মসূচি, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করতে গাভীর জাত উন্নয়ন কার্যক্রম সংরক্ষণে ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আবর্তক ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X