শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষুব্ধ নাগরিকরা, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে লুটপাট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। তাদের দাবির মুখে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাতিলে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

দেশটিতে বিক্ষোভের সূচনা হয়েছিল আইনপ্রণেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ভোগান্তির প্রতি উদাসীন থাকার অভিযোগ থেকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন এক ডেলিভারি রাইডার পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন। ওই গাড়িটি মোতায়েন করা হয়েছিল আইনপ্রণেতাদের উচ্চ বেতন ও অতিরিক্ত সুবিধার বিরুদ্ধে চলমান আন্দোলন ঠেকাতে। এ ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার জাকার্তাসহ বড় শহরগুলো অস্থিরতায় জর্জরিত হয়।

ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী শ্রী মূলিয়ানি ইন্দ্রাবতীর জাকার্তার বাড়িতে মোতায়েন সেনাদের পরাজিত করে ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা আসবাবপত্র, চিত্রকর্মসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। নাসডেম পার্টির সংসদ সদস্য নাফা উরবাচ ও আহমদ সাহরোনির বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ন্যাশনাল ম্যান্ডেট পার্টির রাজনীতিবিদ ও কৌতুকশিল্পী ইকো পাত্রিওর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।

পুলিশ প্রধান লিস্টিও সিগিট প্রাবোও জানান, প্রেসিডেন্ট অরাজক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের দূতাবাসের মাধ্যমে সতর্ক করে বলেছে, ভিড় এড়াতে এবং বিক্ষোভস্থল থেকে দূরে থাকতে।

প্রেসিডেন্ট প্রাবোও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ডেলিভারি রাইডারের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে চীনে পূর্বনির্ধারিত সামরিক কুচকাওয়াজ সফর বাতিল করেছেন।

মেলবোর্ন ইউনিভার্সিটির এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ভেদি হাদি মন্তব্য করেন, অর্থনীতির অবনতি, ব্যয় সংকোচন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জনগণের বিশ্বাস নেই। ফলে সংসদ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে- এমন ধারণাই বিক্ষোভকে আরও উসকে দিয়েছে।

অর্থনৈতিকভাবে বিক্ষোভ ইতোমধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুক্রবার ইন্দোনেশিয়ার ইক্যুইটি বেঞ্চমার্ক সূচক ১.৫ শতাংশ পতন ঘটায়, যা দিনটির বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ পারফর্ম করা সূচক ছিল। এর পাশাপাশি রুপিয়াহর মানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

দেশটির অন্যান্য অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাকাসসারে প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবনের সামনে বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করে, ফলে ভবনগুলোতে আগুন ধরে যায়। সিটি কাউন্সিল সচিব রহমত মাপ্পাতোবা নিশ্চিত করেন, শুক্রবারের আগুনে ভবনের ভেতরে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিক্ষোভ প্রশমনে ইন্দোনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল ও গেরিন্দ্রা আলাদা বিবৃতিতে জানায়, আইনপ্রণেতাদের জন্য বিতর্কিত মাসিক ৫০ মিলিয়ন রুপিয়াহ (৩,০৩০ মার্কিন ডলার) আবাসন ভাতা ও অন্যান্য বিশেষ সুবিধা বাতিল বা পুনর্বিবেচনা করা হবে।

শনিবার বালিতেও শত শত শিক্ষার্থী ও ‘ওজেক’ মোটরসাইকেল ট্যাক্সিচালক পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন। প্রতিবেশী লম্বক দ্বীপের মাতরাম শহরে বিক্ষোভকারীরা কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে টিকটক শনিবার ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে তাদের লাইভ ফিচার বন্ধ করে দেয়। সরকার মেটা ও টিকটকের প্রতিনিধিদের তলব করে ভুয়া তথ্য ছড়ানো রোধে কনটেন্ট মডারেশন জোরদারের নির্দেশ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X