কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ
প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা

শ্রমজীবীদের রেশনসহ সামাজিক নিরাপত্তা বাবদ বরাদ্দ দিতে হবে : টিইউসি 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবি : কালবেলা
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবি : কালবেলা

প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা করে নিম্নআয়ের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি)।

শনিবার (৮ জুন) টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এসব বিষয় জানিয়েছেন।

এ সময় বক্তারা বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের চলমান কষ্ট ও ভোগান্তি আরও বাড়াবে। তাদের জীবনকে আরও অস্বস্তি ও বিপর্যস্ত করে তুলবে।

বক্তারা আরও বলেন, দেশের প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে ৭ কোটির অধিক শ্রমিক কর্মচারী যারা দেশের উৎপাদন ও অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের খাদ্য, আবাসন, চিকিৎসা নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ কর্তব্য। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধগতির ফলে সীমিত আয়ের মানুষের জীবন-জীবিকা আজ চরম সংকটাপন্ন। কিন্তু তাদের অবস্থার উন্নয়ন বিশেষ করে রেশনিং, কর্মসংস্থান এবং মজুরি বৃদ্ধির মাধ্যমে এই সংকট থেকে উত্তরণে বাজেটে কোন বরাদ্ধ ও দিকনির্দেশনা নেই। ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আমদানি সংকট দেখা দিবে, অন্যদিকে জ্বালানী তেল, বিদ্যুৎ ও পানির দাম দফায় দফায় বৃদ্ধির মাধ্যমে বাজারে নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি পেয়ে নিম্নআয়ের মানুষের দুর্দশা ও দুর্ভোগ বাড়াবে। বাজেটে দুর্নীতি ও বৈষম্য নিরসনের কোন নির্দেশনা নেই। উৎপাদনশীল খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে এ বাজেট সাধারণ জনগণের উপর মরার উপর খরার ঘা হিসেবে আর্থিক চাপ বাড়াবে। পুঁজিবাদী বাজার অর্থনীতিতে এই বাজেট ধনীকে আরো ধনী এবং গরিবকে আরও গরিব করে বৈষম্য বৃদ্ধি পাবে। তাই কোনভাবেই এটা জনকল্যাণমূলক বাজেট নয় মর্মে মন্তব্য করেন নেতৃরা।

নেতৃবৃন্দ রেশন ও ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে সরাসরি নিম্নআয়ের মানুষদের কাছে চাল, ডাল, তেল, আটা, চিনি ও শিশু খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X