কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ড্যানিস নিট ওয়্যারে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করুন’

টিইউসি’র লোগো। ছবি : সংগৃহীত
টিইউসি’র লোগো। ছবি : সংগৃহীত

ড্যানিস নিট ওয়্যারে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন (টিইউসি) কেন্দ্র'র সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

বুধবার (১২ জুন) এক বিবৃতিতে গাজীপুরের ড্যানিস নিটওয়ারের শ্রমিকদের আইনানুগভাবে মে-২০২৪ পর্যন্ত প্রাপ্য বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের আইনানুগ পাওনা না দিয়ে মালিক বেআইনিভাবে কারখানা বন্ধ রেখে নানাভাবে ষড়যন্ত্র ও হয়রানি করে আসছে। গত ২৫ এপ্রিলের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি হিসেবে গণ্য হওয়ায় শ্রম আইন অনুসারে সকল শ্রমিক কর্মচারী এপ্রিল মাসের পূর্ণ মজুরি প্রাপ্ত হওয়া সত্ত্বেও কিছুসংখ্যক শ্রমিককে আংশিক মজুরি দিয়ে মজুরি দেওয়া হয়েছে বলে মালিকপক্ষ মিথ্যাচার করছে।

বিবৃতিতে আরও বলা হয়, মালিকদের সংগঠন বিজিএমইএ দায়িত্বশীল হলে এতদিন শ্রমিকদের পাওনা দেওয়ার ব্যবস্থা করতে পারত কিন্তু তা না করে চরম দায়িত্বহীন আচরণ করছে। সকল শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রীসহ সরকারের দায়িত্বপ্রাপ্তদের নিকট আবেদন করে কোনো সমাধান না পেয়ে ঢাকায় শ্রম ভবনের সামনে ১৫ দিনব্যাপী লাগাতার অবস্থান, সমাবেশ ও মিছিলসহ নানাবিধ কর্মসূচি পালন করার ফলশ্রুতিতে ২৯ মে ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেখানে ত্রিপক্ষীয় একটি কমিটি করার সিদ্ধান্ত হয়। সরকারের দায়িত্বপ্রাপ্তরা মালিক প্রতিনিধিকে কমিটির প্রধান করে, অদ্যাবধি সেই কমিটির সভা আহ্বান করা হয়নি। অবস্থামতে বলার অবকাশ থাকে না যে, সবাই মালিকদের স্বার্থ রক্ষার্থেই ব্যস্ত।

গত ঈদের ছুটি চলাকালীন শ্রমিকদের না জানিয়ে এবং শ্রমিকদের আইনানুগ পাওনা না দিয়েই গত ১৫ এপ্রিল অন্য মালিকের নিকট কারখানা বিক্রির চুক্তি করেছে। রাতের আঁধারে জেনারেটরসহ বেশকিছু মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। মালিকের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে জোর দাবি জানান নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X