কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী জেসিআই বাংলাদেশ

এশিয়া প্যাসিফিক কনফারেন্সে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জেসিআই বাংলাদেশের বিতর্ক দল। সৌজন্য ছবি
এশিয়া প্যাসিফিক কনফারেন্সে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জেসিআই বাংলাদেশের বিতর্ক দল। সৌজন্য ছবি

কম্বোডিয়ার সিয়েম রিপ শহরে অনুষ্ঠিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এশিয়া প্যাসিফিক কনফারেন্সে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জেসিআই বাংলাদেশের বিতর্ক দল। নির্বাচিত ১১টি দেশের বিতার্কিকদের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মঙ্গোলিয়াকে হারিয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সেমিফাইনালে আগের বছরের বিজয়ী মালয়েশিয়াকে হারায় তারা।

মঙ্গোলিয়াকে হারিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চ্যাম্পিয়ন হিসেবে ভূষিত হয় ও লাল সবুজের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরার সম্মান অর্জন করে জেসিআই বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিহা আক্তার, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট যাফির শাফিঈ চৌধুরী ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন মুনতাসির মামুন।

উল্লেখ্য, জেসিআই এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বিশ্বের ২০টি দেশের পাঁচ হাজারেরও বেশি তরুণ অংশগ্রহণ করে। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে ৮৯ জন জেসিআই বাংলাদেশের সদস্য কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সফল তরুণদের সঙ্গে মিলিত হয়ে সকল ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালনের উদ্দেশ্যে নিজেদের মাঝে সম্পর্ক স্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X