কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যানবেইসে অংশীজনের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

বুধবার দুপুরে ব্যানবেইসে অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বুধবার দুপুরে ব্যানবেইসে অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

রাজধানীর নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ব্যানবেইসের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা থাকলেও অংশীজনরা সবচেয়ে বেশি আলোচনা করেছেন ইউনিক আইডি নিয়ে। সেখানে অনেকেই ইউনিক আইডি কার্ডের জন্য চাওয়া তথ্য পূরণে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সার্ভার জটিলতার কথাও ওঠে এসেছে। অন্যদিকে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ইউনিক আইডির প্রস্তাবনা দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) এক কর্মকর্তা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইইআইএমএস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. নাসির উদ্দিন গনি বলেন, ইউনিক আইডি কার্ডের জন্য একটি ডিজাইন প্রস্তুত করে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর সেটি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসার পর প্রেসে (ছাপাখানায়) পাঠানো হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ইউনিক আইডি কার্ড চলে যাবে।

ব্যানবেইস বলছে, এই কর্মশালা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এতে অংশীজনদের ব্যানবেইস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। ব্যানবেইসের কার্যক্রম সবার সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। পরবর্তীতে অংশীজনদের কাছ থেকে ব্যানবেইসের কার্যক্রম সম্পর্কে ফিডব্যাক নেওয়া হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. কায়ছার রহমান, পরিচালক (পরিসংখ্যান) অধ্যাপক মো. আনোয়ার হোসেন মৃধা, উপপরিচালক (প্রশাসন) মো. জাফর আহম্মদ, উপপরিচালক (অর্থ) মো. ইব্রাহিম খলিল প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন ব্যানবেইসের সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাবের মাহমুদ রিফাত।

কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশীজন হিসাবে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X