কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ লেনদেনের অভিযোগে সমবায় অধিদপ্তরের দুই পরিদর্শককে বদলি

সমবায় অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত
সমবায় অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত

অবৈধ সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা লেনদেনের অভিযোগে সমবায় অধিদপ্তরে দুই পরিদর্শককে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তারা হলেন, আব্দুর রহমান ও মো. ইব্রাহিম খলিলুল্লাহ।

সোমবার (১০ জুন) সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধকের (প্রশাসন) স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাদের ঢাকা জেলা সমবায় কার্যালায় বান্দরবান ও পটুয়াখালী জেলা সমবায় কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, বদলিকৃত ২ জন পরিদর্শক বিভিন্ন সমবায় সমিতির মধ্যে সমিতির তহবিল, নির্বাচন ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপ করে আর্থিক সুবিধা আদায় করতেন। তাদের অবৈধ কার্যক্রমে সমবায় সমিতিগুলো উঠে দাঁড়াতে পারছে না।

এ বিষয়ে ভোক্তভোগী সদস্য মো. হিরন কালবেলা জানান, অবৈধ সুবিধা দেওয়ার জন্য পরিদর্শকরা ৮ লাখ টাকা আর্থিক লেনদেন করেছেন। তাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য সমিতির আর্থিক কাঠামোর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আতিকুল ইসলাম বলেন, সমিতি থেকে আর্থিক দুর্নীতির অভিযোগের ভিক্তিতে এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়াসাপেক্ষে ডিজির নির্দেশে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সমবায় অধিদপ্তরকে দুর্নীতিমুক্ত করার জন্য যা করা প্রয়োজন তা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X