কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৯:০২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে যাওয়া নিয়ে যা বললেন আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবর সামনে আসে। কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি। এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির সাবেক এ কমিশনার জানালেন, আগামী ২২ জুন দেশে ফিরছেন তিনি।

বুধবার (১৯ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় আছাদুজ্জামান মিয়া বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি দুই-একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে, আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি- যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মূলত হৃদ্‌রোগের চিকিৎসার জন্য, ডাক্তারের পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি। চিকিৎসা শেষে আমি আগামী ২২ তারিখে দেশে ফিরব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমার বিরুদ্ধে দুই-একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। জ্ঞাত আয়ের বাইরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই। মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এ ধরনের হীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সবশেষে ডিএমপির সাবেক এ কমিশনার বলেন, আমি সম্মানিত মিডিয়াকর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবেন।

সম্প্রতি আছাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমান সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১০

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১১

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৩

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৪

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৫

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৬

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৭

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৮

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৯

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

২০
X