কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কলকাতা থেকে আরেক বাংলাদেশি নিখোঁজ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে দিলওয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন আগে চিকিৎসা করাতে কলকাতায় আসেন দিলওয়ার। শহরের ব্যস্ততম এলাকা মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে রুম ভাড়া করে রয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই তাকে আর খুঁজে পায়নি হোটেল কর্তৃপক্ষ। পরে পুরো বিষয়টি নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন হোটেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মাসেই বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিউ টাউনের আবাসনে খুন হয়েছেন তিনি।

সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় সিয়ামকে। পশ্চিমবঙ্গের পুলিশের তথ্যের ওপর নির্ভর করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আমানুল্লা ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর পলাতক। পুরো ঘটনা নিয়েই তদন্ত চলছে। প্রতিনিয়তই নতুন নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। এর মধ্যেই চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় নিখোঁজ হলেন বাংলাদেশি যুবক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X