কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কৃষ্ণপদ রায়কে সিএমপি থেকে পুলিশ অধিদপ্তরে পদায়ন

কৃষ্ণপদ রায়। ছবি: সংগৃহীত
কৃষ্ণপদ রায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

রোববার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিএমপি কমিশনার হিসেবে যোগাদানের আগে কৃষ্ণপদ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ৩০ জুন তিনি সিএমপি কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন।

কৃষ্ণপদ রায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের গোপাল চন্দ্র রায় এবং রমা রানী রায়ের প্রথম সন্তান। লক্ষ্য ছিল সাংবাদিক হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স পাস করেন। বিশ্ববিদ্যালয় থেকে বেরুনোর পর একটি ইংরেজি দৈনিকে রিপোর্টার হিসেবে কাজ করেন।

পরবর্তীতে ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে তিনি পুলিশে যোগ দেন। কর্মজীবন শুরু হয় বগুড়ায়। সেখান থেকে সহকারী কমিশনার হিসেবে সিএমপিতে বদলি হন। এখানেই তার দীর্ঘ কর্মজীবন কাটে। এরপর পদোন্নতি পেয়ে শেরপুর জেলা এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকায় ডিবি পুলিশের ডেপুটি কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পূর্ণ দায়িত্ব পান।

পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি ২০০২ থেকে ২০০৩ সালে কসোবো, ২০০৬ থেকে ২০০৭ সালে লাইবেরিয়া এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষা কমিশনে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সাহসিকতার জন্য তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১০

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১২

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৩

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৫

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৬

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৭

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৮

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৯

টিকটক করায় স্ত্রীকে হত্যা

২০
X