চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর কার্যত ‘নিয়ন্ত্রিত এলাকা’তে পরিণত হচ্ছে। শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অনুমতি ছাড়া যে কোনো উন্মুক্ত অনুষ্ঠান, জমায়েত ও বিনোদনমূলক আয়োজন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৯ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরজুড়ে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, ডিজে পার্টি, উচ্চ শব্দে গান-বাজনা, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাস্তাঘাট, উন্মুক্ত স্থান এমনকি ভবনের ছাদও।

নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ সময়ে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মহানগরের সব বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি কিংবা বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষের দিন পতেঙ্গা সী-বিচ ও পারকি সমুদ্রসৈকতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নারী হয়রানি বা ইভটিজিংসহ যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিএমপি।

সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, নগরবাসীর নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে নগরজুড়ে বাড়ানো হবে টহল ও নজরদারি। একই সঙ্গে নগরবাসীকে আইন মেনে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X