শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত দেশের শ্রমবাজারে বাংলাদেশ প্রবেশ করতে পারছে না : রাবিড 

উন্নত দেশের শ্রমবাজারে বাংলাদেশ প্রবেশ করতে পারছে না : রাবিড 

ইউরোপ ও উন্নত বিশ্বের বিভিন্ন দেশে কর্মীর চাহিদা থাকলেও যথাযথ প্রস্তুতি না থাকায় বাংলাদেশ প্রবেশ করতে পারছে না বলে মনে রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিস (রাবিড)।

এসব দেশে ৮৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে উল্লেখ করে নবগঠিত সংগঠন রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেকন, দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হলে প্রচলিত শ্রমবাজারের বাইরে এই বাজারের দিকে দৃষ্টি দিতে হবে। তাদের চাহিদার উপযুক্ত করে দক্ষ কর্মী তৈরি করতে হবে। এই লক্ষ নিয়ে রাবিড গঠন করেছি।

বুধবার (২৬ জুন) রাজধানীর কাকরাইলে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা রাবিড সভাপতি।

সংগঠনের আত্মপ্রকাশ, ঈদ পুনর্মিলনী ও বাজেট উপলক্ষে এই খাতের দাবি তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন রাবিডের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞাসহ, মো. আব্দুল আজিজ, রেজউল করিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. বাসিদুল ইসলাম, সৈয়দা পারভীন আক্তার, কলি বিশ্বাস, শান্ত দেব সাহা, মো. শাহরিয়ার হোসেন, তসলিম আলম সেলিম, মো. আসলাম, আলমগীর কবির, ইউসুফ, রাসেল, মনিরুজ্জামান সজল, এইচ এম পাভেল, মো. ইলিয়াস হোসেন।

আরিফুর রহমান বলেন, জার্মানী, রোমানিয়া, সার্বিয়া, ইতালি, গ্রীস, কানাডা, রাশিয়া, জাপান, তুরঙ্ক, অস্ট্রেলিয়াসহ ৩১টি দেশে ৮৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু দক্ষ কর্মীর অভাবে আমরা ওই বাজার ধরতে পারছি না। সরকারি বেসরকারি উদ্যোগে অনেক ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে ঠিকই, কিন্তু ওই দেশগুলোর চাহিদার সঙ্গে মিল না থাকায় সেভাবে দক্ষ কর্মী তৈরি করা যাচ্ছে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের মূল মার্কেট সৌদিআরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এইসব দেশে পাঠানো কর্মীর তুলনায় রেমিট্যান্স অনেক কম, তার মূল কারণ দক্ষতার অভাব। সংবাদ সম্মেলনে বিদেশে কর্মী প্রেরণ উৎসাহিত করতে এই খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ ১১ দফা দাবি জানায় রাবিড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X