কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে জি এম কাদেরের কঠোর সমালোচনা করলেন এমপিরা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপিরা। সরকারের সমালোচনা করে জি এম কাদেরের সাম্প্রতিক সময়ের বক্তব্যের কথা তুলে ধরে সরকার দলের এমপিরা বলেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন, তা আমাদের বুঝে আসে না।

আজ বোরবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

দিনাজপুর-৫ আসনের সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন দেশ না কী নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমীর খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জি এম কাদের সাহেব বললেন, দেশ না কি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা। কিন্তু নীরবেই হয়ে গেছে! অর্থাৎ আমাদের অগ্রগতি ওনার নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে উনি ছবক দিচ্ছেন।’

দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দাবি করে তিনি বলেন, ‘যারা উন্নয়ন দেখতে পায় না তাদের চোখ অপারেশন করা দরকার। তবে এক মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু, অন্তর খুলে দেন। এরা যেন ভালো করে দেখেন। আর যেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে।’

চাঁদপুর-৪ আসনের এমপি শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে আসলেই আমরা কী মূলধারার সঠিক রাজনীতি চাই কিনা। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’

বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে—জিএম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আমরা জানতাম ‘বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে’—এ রকম অনেক কিছুই বলেন তিনি। সেটা আমরা বুঝি। কিন্তু জি এম কাদের সাহেব যা বললেন সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে, তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে, এই ধরনের অসত্য ভাষণ দেবেন সেটা তো আমরা বুঝি না। কারণ আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সব মিথ্যাবাদী। আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন। আশা করি, ওনার উপলব্ধি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X