কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপস নেই : সমবায় প্রতিমন্ত্রী

কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা
কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা

বাঙালি তরুণ-যুবা, আবাল-বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা)।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রমজান আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

সাবেক প্রধান বিচারপতি মো. তফাজ্জল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আকতারউজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য সাবেরা বেগম, সাবেক চিফ অফ স্টাফ লে. জে. এম হারুন-অর-রশিদসহ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রাণশক্তি। মুক্তিযুদ্ধ অনেক ত্যাগ-তিতিক্ষার ফসল। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা একদিনে হয়নি। খেয়াল রাখতে হবে যেন মুক্তিযুদ্ধের কোনো অবমাননা না হয়।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়াদুদ বলেন, তোমরাই আগামী দিনের নেতা। দেশকে নেতৃত্ব দেবে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তোমরাই গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশকেই হত্যা করার চক্রান্ত হয়। বঙ্গবন্ধুকে পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে বিপথগামীরা শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু খুনিদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার বক্তব্যে যোগ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সন্তানদের নিরলস পরিশ্রম করতে হবে। মা-বাবাকেও ভূমিকা রাখতে হবে। বাচ্চাদের মোবাইল আসক্তি কমিয়ে প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহারে সন্তানদের উৎসাহ দিতে হবে আপনাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X