কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট সমবায় গড়ে তোলা হবে : সমবায় প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক সমবায় দিবসে বক্তব্য দেন সমবায় প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক সমবায় দিবসে বক্তব্য দেন সমবায় প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা

খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট বাংলাদেশে স্মার্ট সমবায় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা)।

শনিবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সমবায় জোট কর্তৃক আয়োজিত ১০২তম আন্তর্জাতিক সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এবারের প্রতিপাদ্য ‘সমবায় সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলে’।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিস্কপ্রসূত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়কে আধুনিক করতে আমার মন্ত্রণালয় অহর্নিশ কাজ করছে। সমবায় আইনকে যুগোপযোগী করাসহ খুব তাড়াতাড়ি দেশব্যাপী সমবায়ীদের ডিজিটাল ডেটাবেইজ তৈরি করা হবে। এভাবেই প্রত্যেক ওয়ার্ডে সাবলম্বী স্মার্ট নাগরিক গড়ে উঠবে।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থার গুরুত্ব বোঝাতে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রায় ১ কোটি ২২ লাখ সমবায়ীর প্রত্যেকে যদি নতুন করে উৎপাদনমুখী কৃষিব্যবস্থায় আত্মনিয়োগ করে, তাহলে বাংলাদেশ অচিরেই হবে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা।

তিনি আরও বলেন, এই বাংলার অমিত সম্ভাবনাময় সম্পদকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের বাস্তব রূপ দরকার। এর জন্য গ্রামীণ পর্যায়ে নেতৃত্বের সংকটকে কাটিয়ে উঠতে হবে।

ওয়াদুদ বলেন, কাজকর্ম হবে পেপারলেস (কাগজবিহীন)। তথ্যপ্রযুক্তির জাদুস্পর্শে সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করে গড়ে তুলতে উন্নত বিশ্ব থেকে আমাদের শিখতে হবে। দেশটা আপনার, আমার, আমাদের সকলের। তাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ব্যক্তিস্বার্থ ত্যাগ করতে হবে।

সচিব শাহানারা খাতুন বলেন, এবারের প্রতিপাদ্য অনুযায়ী সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সবাইকে বিবেকের তাড়না দ্বারা পরিচালিত হতে হবে, ভালো কাজ করতে হবে। এর জন্য চাই ঐকান্তিক আগ্রহ ও সদিচ্ছা।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অবসরপ্রাপ্ত সচিব মো. জাকির হোসেন আকন্দ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X