কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগ মাফিয়া সরকারের কাছ থেকে কেউ রেহাই পায়নি। সমাজের সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকদেরও নির্যাতন করা করেছে তারা, এমনকি আলেম-ওলামাদেরও স্থান হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত মামলা-হামলায় কাহিল করার চেষ্টা করেছে তারা। যারাই দেশের পক্ষে কথা বলেছে তাদেরই সরকারের তীব্র রোষানলে পড়তে হয়েছে। এ অবস্থা থেকে দেশকে বাচাতে হলে দল-মত নির্বিশেষ সবাইকে ভূমিকা পালন করতে হবে।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে সেকুলারিজমের থেকে রক্ষা করতে সকল ধর্মের মানুষকে নিয়ে দল গঠন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এ দেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষকে বাদ দিয়ে, তাদের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না। কিন্তু এই সরকার শাপলা চত্বরে অসংখ্য হেফাজত কর্মীকে আহত-নিহত করেছে। তাদের হাতে আলেম-ওলামার রক্ত।

তিনি বলেন, আলেমদের বিরুদ্ধে গিয়ে নমরুদ-ফেরাউনও রক্ষা পায়নি। এই সরকারও রক্ষা পাবে না। এর জন্য দরকার ঐক্য। সমাজের প্রত্যেক স্তরে সেই ঐক্য সৃষ্টি করতে আলেমদের ভূমিকা পালন করতে সর্বাগ্রে। তাদের একটি বক্তব্য সাধারণ মানুষ খুব সম্মানের সাথে নেয়। আর সেটাকেই কাজে লাগাতে হবে। জনগণকে দেশের জন্য, জনগণের জন্য, দেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X