কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাই সরকারের সার্বিক নির্দেশনা’

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা

প্রত্যয় স্কিম বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাই সরকারের সার্বিক নির্দেশনা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতনভাতা বর্তমানে যে অবস্থায় এসেছে, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। কাজেই আমাদের অবশ্যই আস্থাশীল থাকতে হবে। ১ জুলাইয়ের পর থেকে যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও যোগদান করবেন, সে বিষয়ে অর্থ মন্ত্রণালযের একটি নির্দেশনা আছে। অবশ্যই সেটি সরকারের সার্বিক একটি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, তবে সর্বজনীন নির্দেশনার বিষয়ে আলাদা করে আমি মন্তব্য করতে পারব না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।

তিনি বলেন, পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে কিছু বিষয় পরিষ্কার করেছে। এর বাইরে কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। এখন অচলাবস্থার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি, এর আগে অনেক সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ ছিল। তখন তো আমরা এভাবে বলিনি যে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকরা কিছু কর্মসূচি দিচ্ছেন। তবে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণের পর এ বিষয়ে বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X