কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাতে ভার্চুয়াল মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনারা জানেন, সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের ন্যায্য এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর র‌্যাব-পুলিশ-বিজেপির ব্যাপক হামলায় অনেকেই আহত হয়েছে। এই রক্তাক্ত হামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছে তাতে বিএনপি সর্বাত্মক সমর্থন জানিয়েছে।

একইসঙ্গে ‘কমপ্লিট শাটডাউনে কর্মসূচিতে’ দেশের আপামর জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিতে জনগন অংশগ্রহণের জন্য জোরাল আহ্বান জানাচ্ছি। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে গত ছয়দিন ধারাবাহিক বৈঠকের পরে বুধবার এই কর্মসূচি ঘোষণা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X