কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:৩২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন নিয়ে কর্নেল অলির বিবৃতি

এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। পুরোনো ছবি
এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। পুরোনো ছবি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘাটনা নিয়ে বিবৃতি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বুধবার (১৭ জুলাই) তিনি এই বিবৃতি দেন। যেখানে তিনি বলেন, আমি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি স্বৈরশাসকের কবল থেকে দেশকে রক্ষা করা। নিজেদের কোনো কিছু পাওয়ার আশায় নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধদের নাম ব্যবহার করে লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে। এরা সকলে ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের আত্মীয়স্বজন। কোটার আড়ালে তাদের দলীয় নেতাদের ছেলেমেয়েদের চাকরিতে নিয়োগ দিয়ে যাচ্ছে। আমরা সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণে বদ্ধপরিকর।

বিবৃতিতে তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি আমরা পূর্ণ সমর্থন দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমাদের সকলের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। কারণ তারাই আমাদের আগামীর নেতা।

তিনি আরও বলেন, সরকারের উচিত হবে কোনো অবস্থাতেই যেন দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়। সরকারের উচিত হবে দেশে শৃঙ্খলা বজায় রাখা। সরকারের কাছে আশা করছি।

আমরা এলডিপির পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে যথাযথ মর্যাদা দিচ্ছি এবং সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X