কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে : সোলেয়মান সেলিম

লালবাগে আওয়ামী লীগসহ তার সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথ সমন্বয় সভা করেছেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম। ছবি : কালবেলা
লালবাগে আওয়ামী লীগসহ তার সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথ সমন্বয় সভা করেছেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে লালবাগে মদিনা টাওয়ারে সাংসদের কার্যালয়ে আওয়ামী লীগসহ তার সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথ সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় আওয়ামী লীগের লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার নেতাসহ আওয়ামী লীগের বিভিন্ন ভ্রাতৃপ্রতীম সংগঠন ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সোলায়মান সেলিম বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী অপশক্তি ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালিয়েছে। জামায়াত-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল হিসেবে শিবির ও ছাত্রদলের সহিংসতার সময় আমাদের সব নেতাকর্মীকে মাঠে রাখতে না পারাটাই আমাদের ব্যর্থতা।

তিনি আরও বলেন, দলাদলীর রাজনীতি বন্ধ করে আমাদের দলকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করতে হবে। দলের কোন্দল মিটিয়ে ফেলতে হবে। এখন সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X