কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমরা সতর্ক করে দিতে চাই, এ সরকার যে ঘটনা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এ সরকারের পদত্যাগ। তাই বলব, অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এ ছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই। ইতিহাস থেকে শিক্ষা নিন। অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তারপরও বলি, সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন, হয়রানি ও মামলা তুলে নেওয়া বন্ধ করুন। নির্বিচারে গ্রেপ্তার, রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করুন। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন। আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ করুন। তথ্যপ্রবাহ অবাধ করে দিন।

এ সময় বিএনপির ডাকা এক দফা দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, এ ছাত্র আন্দোলনে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মিডিয়া সমর্থন এবং উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়ে গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানান।

দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম, লোকমান হোসাইন জাফরী, মোহাম্মদ নেছার উদ্দিন, এ বি এম জাকারিয়া, শওকত আলী হাওলাদার, আরিফুল ইসলাম, এম হাছিবুল ইসলাম, নূরুল করীম আকরাম, মুফতি রেজাউল করীম আবরার, ছাত্রনেতা নূরুল বশর আজিজি ও মুনতাছির আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X