কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নাছিম

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালবেলা
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ থাকতে হবে।

সোমবার (২৯ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যারা নিহত ও আহত হয়েছেন তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদের প্রতি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা কখনো হত্যার রাজনীতি করে না। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ করে না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি।

নাছিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা হত্যার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত্রের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি। এটাই জাতির পিতার আদর্শ।

জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X