কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গণগ্রেপ্তার বন্ধে পুলিশকে চিঠি বিএনপির

পুরনো ছবি
পুরনো ছবি

ঢাকায় মহাসমাবেশকে ঘিরে গত ২৬ জুলাই থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিনা অভিযোগে গণগ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধ এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএমপি কমিশনারকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এই চিঠিটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মহাসমাবেশ থেকে সরকারকে সিগন্যাল দেবে বিএনপি

চিঠিতে বলা হয়, ২৮ জুলাই, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে দলটির আহ্বানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যে ওই মহাসমাবেশের সম্মতি প্রদান করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ২৬ জুলাই থেকে সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুক সারা দেশ থেকে আগত বিএনপি এবং তার সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের বিনা অভিযোগে নির্বিচারে আইন ও সংবিধানকে উপেক্ষা করে পুলিশবাহিনী গণগ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

ডিএমপি কমিশনারকে লেখা চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান এবং সংবিধানে বর্ণিত অন্যতম মৌলিক অধিক হচ্ছে বিনা বাধায় রাজনৈতিক সভা-সমাবেশ অনুষ্ঠিত করা। বিশেষ করে সংবিধানের অনুচ্ছেদ ৩৬, ৩৭, ৩৮ এবং ৩৯ অনুযায়ী যে কোনো সভা-সমাবেশে মতামত প্রকাশ করা নাগরিকদের অলঙ্ঘনীয় মৌলিক অধিকার।

উল্লেখ্য, বিএনপি ঢাকা নগরবাসীর সুবিধার্থে ২৭ জুলাইয়ের নির্ধারিত সমাবেশের দিনক্ষণ পরিবর্তন করে ২৮ জুলাই অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায় বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন লঙ্ঘন করে আপনার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বাহিনী কর্তৃক নির্বিচারে হয়রানিমূলক গ্রেপ্তার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি এবং ইতোমধ্যে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X