কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী রাজ্জাকের ছেলের ছাত্রলীগবিরোধী পোস্ট ঘিরে তোলপাড়

সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ অফিসে হট্টগোলের দৃশ্য (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ অফিসে হট্টগোলের দৃশ্য (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী রাজ্জাকের ছেলের ছাত্রলীগবিরোধী পোস্ট ঘিরে তোলপাড়

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই বৈঠকে উপস্থিত হন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কিন্তু তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগের সাবেক নেতারা। দিয়েছেন ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান।

বুধবার (৩১ জুলাই) সকালে বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত মতবিনিময় সভায় এই হট্টগোলের ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১১টার কিছু সময় আগে সভাস্থলে পৌঁছান দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কিন্তু ড. আব্দুর রাজ্জাককে দেখেই ছাত্রলীগের সাবেক এক নেতা চিৎকার দিয়ে ওঠেন, ‘তিনি (ড. আব্দুর রাজ্জাক) এখানে কেন? আর তার ছেলে কেন ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন?’

এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ড. আব্দুর রাজ্জাক ছাড়াও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালাগাল করেন।

এক পর্যায়ে তারা সাংবাদিকদের ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করে। কিন্তু সাংবাদিকরা তখনও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এতে তারা সাংবাদিকদেরও গালাগাল করেন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্রিফিংস্থল ত্যাগ করেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বড় ছেলে রেজুয়ান শাহরিয়াম সুমিত কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছিলেন। যা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।

এর আগে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকেন। পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না। দলের সাধারণ সম্পাদক আরও বলেন, কাউকে বসিয়ে রাখব না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সাবেক ছাত্রনেতাসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয়ে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X