ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা। ছবি : কালবেলা
আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জুলাই) পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন শিশু একাডেমি এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় শিশু একাডেমির সামনে বেরিকেট দেয় পুলিশ। একপর্যায়ে পৌনে ১টার দিকে দুজন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পরে আইনজীবী, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা পুলিশের গাড়ি আটকে আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আধা ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, পুলিশের বাধায় হাইকোর্ট এলাকায় ঢুকতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) অবস্থান করতে দেখা যায়।

এর আগে, গতকাল (৩০ জুলাই) আজকের এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আগামীকাল (৩১ জুলাই) দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে জমায়েত হবে। এর বাইরে প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে আপনারা নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।

মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও দুপুর ১টার দিকে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X