কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০১:১৬ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

শহিদদের স্মরণে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি

ছাত্রশিবিরের লোগো।
ছাত্রশিবিরের লোগো।

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি স্বৈরাচার থেকে এ দেশকে মুক্তি দান করেছেন। দেশের তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। এ আন্দোলনে আমরা শত শত মানুষকে হারিয়েছি, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি দেশের জন্য আত্মউৎসর্গকারী সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

সারা দেশে শহিদ ও আহতদের উদ্দেশ্যে আমি ছাত্রশিবিরের সব স্তরের জনশক্তিদের নিম্নোক্ত কর্মসূচি পালনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

১. সারা দেশে সব জনশক্তি ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বাদ জোহর চলমান আন্দোলনে শহিদদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা ও দোয়া কর্মসূচি পালন করা।

২. যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা প্রদান করা।

৩. সব জনশক্তি ভাইদের বেশি বেশি তাওবা এবং তাসবিহ পাঠ করার অনুরোধ। পাশাপাশি নফল নামাজ পড়ে মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রয়োজন।

মহান রব আমাদের সবাইকে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X