কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘রাতের ভোটের কারণে একজন ওসিও এমপিদের কথা শোনে না’

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : সংগৃহীত

রাতের ভোটের কারণে কোনও প্রশাসন-আমলা এমনকি একজন ওসিও সরকারের এমপিদের কথা শোনে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ার চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন : সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না : সমমনা জোট

তিনি বলেন, ‘বাংলাদেশে রাতের ভোট করতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে হবে। ২০১৪ ও ২০১৮ সালে আমলা ও প্রশাসনকে ঘুষ দিয়ে তাদের অপশক্তি ব্যবহার করে রাতের ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেও মন্তব্য করেন তিনি।’

রেজাউল করিম বলেন, ‘সাম্যতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর এখনও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার কোনোটাই দেশের মানুষ পায়নি।’

আরও পড়ুন : স্লোগানে মুখরিত নয়াপল্টনের চারপাশ

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘অন্যদলের যোগ্যতাসম্পন্ন লোকদেরও প্রতিনিয়ত লাঞ্ছিত করা হচ্ছে। সামাজিক ন্যায়বিচারও দেশে নেই। আওয়ামী লীগের কেউ ধর্ষণ, দুর্নীতি ও হত্যা মামলার আসামি হলেও তারা খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে ঘুরছে। কিন্তু অন্য দলের কেউ অপরাধ না করলেও তাদের জেলে থাকতে হচ্ছে। তাই পাকিস্তানিদের বিরুদ্ধে যেমন যার যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল- তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’

এ সময় তিনি দাবি করেন, ‘বিদেশে যত টাকা পাচার হয়েছে, দেশে যত দুর্নীতি হয়েছে তার অধিকাংশের সঙ্গেই আমলারা জড়িত। তাই আমলারাও চাচ্ছে, তাদের যেন কোনও বিচার না হয়- এ জন্য রাতের ভোটে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। এগুলো প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X