কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্লোগানে মুখরিত নয়াপল্টনের চারপাশ

মিছিল নিয়ে নয়াপল্টনে নেত্রকোনা বিএনপি নেতা মো. মোস্তফা-ই জামান সেলিম। ছবি : কালবেলা
মিছিল নিয়ে নয়াপল্টনে নেত্রকোনা বিএনপি নেতা মো. মোস্তফা-ই জামান সেলিম। ছবি : কালবেলা

ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। প্রায় সকল জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এখন নয়াপল্টনে। তবে নয়াপল্টন মূল সড়কের উভয় পাশে লোকে লোকারণ্য হওয়ায় এসব মিছিল নিয়ে আশেপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা।

মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

ভোলা জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত আসতে সক্ষম হন। মিছিলে নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের ছেলে আকাশ ইব্রাহিম ও ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ আরও অনেকে।

এই মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি গিয়াস আল মামুনের মুক্তির স্লোগানও দেন নেতাকর্মীরা।

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রকৌশলী নেতা মো. মোস্তফা-ই জামান সেলিম কেন্দুয়া উপজেলা থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেকোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আশা করি আওয়ামী লীগ সরকার জনগণের দাবি মানতে বাধ্য হবে।’

আরও পড়ুন : হেঁটে ও বাসে ঢাকায় আসছেন দুদলের কর্মীরা

পটুয়াখালীর বাউফল উপজেলার হাজারো নেতাকর্মীর মিছিল নিয়ে হাজির হয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। তিনি বলেন, ‘আজকের লাখো জনতার সমাবেশ থেকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টের শেষে রূপপুর থেকে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১০

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১১

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১২

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১৩

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১৪

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১৫

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১৬

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১৭

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৮

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৯

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

২০
X